নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২২-০৮-০৮
বঙ্গমাতার আদর্শ নিয়ে আমাদের সকল নারীদেরকে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতা অবদান ছিল অবিস্মরণীয়।
তিনি যদি পাশে থেকে সাহস জুগিয়েছে বলেই জাতির পিতা দিন রাত স্বাধীনতার সংগ্রামের কাজ করতে পেরেছে। স্বাধীন বাংলাদেশে বঙ্গমাতা হাত ধরেই নারী উন্নয়ন কাজ শুরু হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে মহিলা বিষয়ক অধিদপ্তরকে আহবান জানান।
সোমবার (৮ আগস্ট) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্য়ালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি এ আহবান জানান।
মহীযসী বঙ্গমাতার চেতনা অদম্য বাংলাদেশের প্রেরণা এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরে অস্বচ্ছল উদ্যোগী মহিলাদের মাঝে ১৬টি সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited